POPULAR BD NEWS
Popular BD News Logo

 শাহরাস্তি ইউপি-নির্বাচনে বাবুল মিজির মনোনয়নপত্র সংগ্রহ

মাঈনুল ইসলাম কাজল | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল মিজি।

আজ দুপুরে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাশেমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সকল উপজেলা বাসির দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। সতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান।

তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপজেলাবাসী  তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন