POPULAR BD NEWS
Popular BD News Logo

ফের নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড, নির্মম নির্যাতনে তরুণীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

ফের নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড দেখল ভারত। ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী ওই তরুণীকে নির্মম নির্যাতন করা হয়। শনিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান, খাইরানি রোডে এক নারীকে মারধর করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তের মধ্যে ওই নারীকে পড়ে থাকতে দেখেন। তাকে সরকারি রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধর্ষণের পাশাপাশি ওই নারীর গোপনাঙ্গে লোহার রড দিয়ে নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ওই টেম্পোর ভেতরে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। মেয়েটির ওপর নির্যাতনের সময় টেম্পোটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল বলে পিটিআই এর প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনায় মোহন চৌহান এক ৪৫ বছর বয়সী এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার (এখন সেটা হত্যা মামলায় বদলে যাবে) অভিযোগ আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় এক বিবৃতিতে এই ‘লজ্জাজনক’ এবং ‘অত্যন্ত নিন্দনীয়’ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

সূত্র:যুগান্তর

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন