POPULAR BD NEWS
Popular BD News Logo

পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১০ সেপ্টেম্বর কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বধাক্ষনপাড়া থানার কল্পবাস গ্রামের মোঃ জজু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল ১০ সেপ্টেম্বর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধনঞ্জয় গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ রাহিম মিয়া (২০) ও একই থানার রাং ̧ড়ী গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ রিয়াদ হোসেন (১৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন