আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান।
চীন থেকে কেনা সিনোফার্ম টিকার ৫৪ লাখ ডোজের আরেকটি চালান গতকাল শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছে।
দিবাগত রাত পৌনে একটার দিকে চীনের বেইজিং থেকে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ওই টিকা সংরক্ষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।