আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান।

গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এ নিয়ে বাংলাদেশে ছয়টি চালানে ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এলো।
চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে বাংলাদেশ সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে। এ ছাড়া চীন কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। এর আগে সরাসরি উপহার দেয় আরও ২১ লাখ সিনোফার্ম টিকা।
সূত্র:প্রথম আলো
R/N