POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা-৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ১:৫৪ অপরাহ্ণ

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেন।

দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। এরপর ওই আসন শূন্য হয়।

প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন