POPULAR BD NEWS
Popular BD News Logo

দোকানে বসে চা পান, গাড়ী এসে কেড়ে নিলো প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ৮:৪৬ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে মাইক্রোবাস  চাপায় প্রাণ গেল বাবুল বকাউলের (৫৫)।  সে ওই ইউনিয়নের রবিদাসপাড়ার বকাউল বাড়ীর বাসিন্দা। 

শুক্রবার রাতে কাপাইকাপ এলাকায় স্থানীয় একটি দোকানে বসে চা পান করছিল কয়েকজন। ওই সময় স্থানীয় আরেক যুবক একটি মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে দোকানের উপর উঠে যায়।

ঘটনাস্থলে বাবুল বকাউল মারা যান। আহত হন কাপাইকাপ এলাকার হাবিবুর রহমান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান খোরশেদ বকাউল আহত অবস্থায় দুইজনকে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা বাবুল বকাউলকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানা পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন