হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছর বয়সী মো. জাবেদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়ছে।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দক্ষিন রায়চোঁ গ্রামের দুলাল মিয়া বেপারী বাড়ির মো. জসিম বেপারীর ছেলে তিন বছর বয়সী মো. জাবেদ হোসেন পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
শিশু মো. জাবেদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশি জুম্মান হোসেন।
শিশুটির মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
HO/N