POPULAR BD NEWS
Popular BD News Logo

রহিমানগর বাজারের যানজট নিয়ন্ত্রণ করলেন পুলিশ অব সার্জেন্ট কবির

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ১০:১১ অপরাহ্ণ

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর উত্তর বাজারের নিত্যদিনের যানজট কিছুক্ষণের জন্য হলেও নিয়ন্ত্রণ করলেন,কচুয়া-শাহরাস্তি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট অব পুলিশ মোহাম্মদ কবির হোছাইন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ যানজট নিয়ন্ত্রণ করেন। কবির হোছাইন মাঝে মধ্যে এসে কিছুক্ষণের জন্য যানজট মুক্ত করলেও তিনি চলে যাওয়ার পর আবার যেই সেই হয়ে পড়ে। এ বাজারে একাধিক কতিপয় যানজট নিয়ন্ত্রণের নামে অবৈধ ভাবে সিএনজি ও অটো রিক্সা থেকে ১০টাকা হারে আদায় করছে। দেখার যেনো কেউ নেই।

এ নিয়ে প্রায় সময় সংবাদ প্রকাশ হলেও কারো কোনো টনক নড়ছেনা। চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী জনসাধারণ ও রহিমানগর বাজারের ব্যবসায়ী বৃন্দ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন