POPULAR BD NEWS
Popular BD News Logo

শ্রেষ্ঠ কৃষি সম্প্রসারণ পুরস্কার পেলেন জাহাঙ্গীর আলম লিটন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ৬:১০ অপরাহ্ণ

বিভাগীয় কাজে উৎসাহ প্রদানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে পুরস্কার পেলেন কচুয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন।

বৃহস্পতিবার চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন তারঁ হাতে এ পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, কর্মকর্তা ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কচুয়া উপজেলায় যোগদান করেন।কর্মস্থলে যোগদান করার পর থেকেই কচুয়া উপজেলার কৃষি উন্নয়নে সদা তৎপর এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণ সেবা সহজীকরণের জন্য নানামুখী ইনোভেশন নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

এই অর্জন কচুয়ার কৃষিজীবী মানুষের এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সম্মিলিত প্রয়াস হিসেবে ওনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন