POPULAR BD NEWS
Popular BD News Logo

শামীমকে নিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা

স্পোর্টস ডেস্ক  | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ৪:৫০ অপরাহ্ণ

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য মিশিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যেখানে সুযোগ পেয়েছেন চলমান নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম করে যাওয়া স্পিনার নাসুম, ওপেনার মোহাম্মদ নাঈম ও স্পিনার শেখ মাহাদী। জিম্বাবুয়ে সিরিজে চমক দেখানো তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীকেও রাখা হয়েছে স্কোয়াডে।
এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ দল-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় সব দলে একজন লেগস্পিনার আছে। বাছাই ও মূল পর্বে লেগিদের সামলাতে হবে টাইগারদের। অন্তত নেটে যাতে নিয়মিত লেগস্পিনে খেলার অভ্যাস থাকে, তাই আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নেওয়া হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন