POPULAR BD NEWS
Popular BD News Logo

গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার আটক ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে জেসমিন ওরফে আয়না বেগম (৩৮) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে  শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র অধিকারী এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্মল চন্দ্র জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে খবর পেয়ে গৃহবধূর বিবস্ত্র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে খুন করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানানা, লাশ উদ্ধারের খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।

সূত্র:দৈনকি ইত্তেফাক

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন