POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।  ছয় মাস মেয়াদের এই কমিটির সভাপতির দায়িত্ব পেলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

চার সদস্যের এই কমিটিতে সদস্য সচিব পদাধিকার হিসেবে প্রধান শিক্ষক।  বাকী দুই সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি নুরুল আমিন ও অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদিত এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পরামর্শ প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন