সারাবিশ্বে যখন করোনায় মহামারি আকার ধারন করেছে কোনভাবেই যখন মূত্যুর হার কমানো যায় নি। ঠিক তখন বিভিন্ন দেশের চিকিৎসা বিঞ্জানীরা গবেষনা করে টিকা উৎপাদন করেন। সারাদেশের ন্যায় বাংলাদেশের মানুষ সেই ঠিকা গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। যখন দেশে করোনা মহামারি আকার ধারন করে। ঠিক তখন করোনা টিকা গ্রহন করতে মানুষের আগ্রহের কমতি নেই।
এছাড়াও টিকা গ্রহন করার নির্দেশনা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর। তারই ন্যায় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকার প্রথম ডোজ সিনোফার্ম ভ্যাকসিন গ্রহন করেছেন পপুলার বিডিনিউজের যুগ্ন-বার্তা সম্পাদক মজিব পাটওয়ারী।
টিকার প্রথম ডোজ গ্রহন করে পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদক মজিব পাটওয়ারী বলেন, যারা এখনও করোনা টিকা গ্রহন করেননি আপনারা অবশ্যই টিকার গ্রহন করবেন। সুস্থ্য রাখার মালিক আল্লাহ কিন্তু আমাদের সচেতন থাকতে হবে।
এদিকে করোনা টিকা নিতে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই দেখা গেছে মানুষের ভিড়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মেদ চিশতী পপুলার বিডিনিউজকে জানান, হাজীগঞ্জ উপজেলায় টিকা রেজিষ্ট্রেশন করেছেন ৭০হাজার। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ২৮হাজার ৪৮৬জন। ২য় ডোজ টিকা গ্রহণ করেছে ২৩ হাজার ৩২৬ জন। এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ৯ হাজার ৬০০ জন। এবং ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন ৮ হাজার ৯৫০ জন।