POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ | সময়: ১:১৩ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সৈয়দ মো.সোহেল হোসেন(২৮) এবং মো.আবুল বাসার পলাশ কাজী(৩৫)কে ৩০ পিস ইয়াবা ও ১’শত গ্রাম গাঁজাসহ আটক করে।

একই দিনে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া থেকে মাদক ব্যবসায়ী রিপন প্রকাশ ছোট রিপন(৩৫)কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৪৭ পিস ইয়াবা ও ১ শত গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন