POPULAR BD NEWS
Popular BD News Logo

মকিমাবাদে ছোট ভাই ভাঙ্গলো বড় ভাইয়ের বসতঘর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ৯:১৫ অপরাহ্ণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ভাই ভাঙ্গলো বড়ো ভাইয়ের বসতঘর। এখন সুবিচার চান ভুক্তভোগী বড় ভাই।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ আঠিয়া বাড়িতে বসতঘর ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুরের খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই ইউনুস ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্পত্তির জেরে জাকির হোসনের বসতঘর ভাংচুর করে তার ছোট ভাই আকবর হোসেন ও তার পরিবার।

ভুক্তভোগী বড় ভাই মো: জাকির হোসেন জানান, ছোট ভাই আকবর দীর্ঘদিন ধরে বসতভিটা জোর করে দখলের চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় গাছের ফল ফলাদি জোর পূর্বক ভোগ করছে। এমন অবস্থায় সাড়ে ১৫ শতক সম্পত্তির উপর আদালতে মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞা জারির কপি হাজীগঞ্জ থানা পুলিশ পৌঁছে দেয়ার পর ঘটে এই ঘটনা। ছোট ভাই আকবার ও তার স্ত্রী সেলিনা তার ছেলে শাওন, রাসেল ও আয়শা এরা সবাই একত্রিত হয়ে বসতভিটা ভাংচুর করে। ওইসময় তারা মালামাল সবকিছু পুকুরে ফেলে দেয়। এতে প্রায় চার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন জাকির হোসেন।
জানতে চাইলে জাকির হোসেনের ছোট ভাই আকবর জানান, বড় ভাই আকবর বাবা-মার সাথে ভালো আচরণ না করায় সম্পত্তি তিন ভাগ করে দিয়েছে। এর মধ্যে এক ভাগ মায়ের নামে, আরেক ভাগ বোনের নামে, বাকী অংশ তার নামে। বরং তিনি বোনদের সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করে যাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আকবর হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন