POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদেশ যাওয়া হলো না ইমান হোসেনের

মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ১২:১৭ অপরাহ্ণ

বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। কিন্তু চলে গেল না ফেরার দেশে। বাবা বিদেশ যাবার টাকা যোগান দিতে বিলম্ব হবার কারণে আত্মহত্যার পথ বেছে নিল যুবক ইমাম হোসেন (২৪)। সে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের শহীদ উল্যাহর ছেলে।

সোমবার দিবাগত রাতে সে আত্মহনন করে। পুলিশ মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ও পারিবরিক সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। বিদেশ যাওয়ার ব্যাপারে বাবার কাছে টাকা চেয়েছে। টাকা ব্যাবস্থা করে দিবে বলেছে। বিলম্ব হওয়ায় সে আত্মহত্যার পথ বেচে নেয়।

স্থানিয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, ইমাম হোসেন গন্ধর্ব্যপুর নতুন বাড়ির বাসিন্দা। ৫ ভাই ১ বোনের মধ্যে সে ছোট। বিদেশ যাবার টাকা যোগান দিতে দেরি করায় অভিমান করে রাতে ঘরের লড়ার সাথে ফাঁস দেয়। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন