প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আর এ আনন্দ উৎসাহে মেতে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
অন্যদিকে বিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন করতেও ব্যস্ত সময় পার করছেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা। এরই ধারাবাহিকতায় সরজমিনে ঘুরে ফিরে দেখাগেছে কচুয়া উপজেলার চাঁদপুর এম. এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয় খোলার ঘোষনার পর-পরই আমরা প্রতিটি পাঠদানের কক্ষসহ পুরো প্রতিষ্ঠানের আনাচে-কানাচে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছি এবং বিদ্যালয় খোলার আগেরদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে।
এছাড়াও সরকারের স্বাস্থ্য বিধিসহ সকল প্রকার নির্দেশনা অনুযায়ী পাঠদানের কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেন তিনি।
E/N