POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক থেকে ছিটকে গেল পদ্মা বাস, শিশু নিহত, আহত ৭

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১ | সময়: ৩:১১ অপরাহ্ণ

চাঁদপুর থেকে ঢাকামুখী পদ্মা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গেল।

রোববার ভোরে এই ঘটনায় শিশু নিহত হয়। আহত হয়েছে সাতজন।

দুর্ঘটনাটি চাঁদপুর সদরের চাঁদখার বাজার নুরুল হক স্কুলের সামনে ঘটে।

নিহত শিশুর বাবার নাম সুমন।  সে চাঁদপুর সদর উপজেলার ওয়াবদা গেইট এলাকার বাসিন্দা। সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি এবং তার পরিবারসহ। সড়ক দুর্ঘটনার পর বাচ্চাটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত  অবস্থায় আছেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন