POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের কসাইখানা থেকে চুরি হওয়া গাভী উদ্ধার, কসাই আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৫, ২০২০ | সময়: ১১:৫৮ অপরাহ্ণ

চুরি হওয়া গাভী মেলেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কসাইখানায়। পুলিশ হাবিব নামের এক কসাইকে আটক করেছে। মহসীন নামেরনআরেক কসাই পালিয়ে যায়।

সোমবার রাত ১০ টার পর গাভীটির জবাই করার উদ্দেশ্যে কসাইখানায় নিলে ওত পেতে থাকা প্রহরীরা বিষয়টি বুঝতে পারে।

পরে মালিকপক্ষকে খবর দেয়। মালিকপক্ষ এসে গাভীটি সনাক্ত করে। মালিক পক্ষ থেকে পুলিশকে খবর দিলে হাজিগঞ্জ থানা পুলিশ গাভিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশ প্রত্যক্ষদর্শীদের অনুরোধে হাবিব নামের এক কসাইকে আটক করে এবং অন্যজন পালিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করে।

বাচুরসহ হাজীগঞ্জ থানায় গাভী

চোরাই গাভীটি হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের অলিউল্লার। রবিবার রাতে গরু চুরি হয়।

অলিউল্লাহ ছেলে রাসেল বলেন, মাত্র দুইদিন হয়েছে গাভীটি বাচুর দিয়েছে। আমরা সবাই মর্মাহত হয়ে পড়ি।পরে ফেসবুকে ভিডিওর মাধ্যমে আমরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারই সূত্রে আমরা এসে গাভীটি সনাক্ত করেছি।

উদ্ধার হওয়া হওয়া গাভী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গরু জবাই করার উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারের কসাইখানায় আনা হয়। তখন মহসিন নামের এক কসাই পরিবারের সদস্য এখানে উপস্থিত ছিলেন। যখন মালিকপক্ষ পুলিশ-প্রশাসন উপস্থিত হবে খবর পায় তখন সে পালিয়ে যায়। কিন্তু ওর সাথে থাকা হাবিব নামের আরেক কসাইকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, গাভী চুরির মামলা প্রক্রিয়াধীন। মামলায় আসামি হিসেবে দুজনকে নামীয়সহ অজ্ঞত কয়েকজন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন