POPULAR BD NEWS
Popular BD News Logo

‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

গল্পকার মুহাম্মদ ফরিদ হাসানের লেখা “রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা” গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।

চাঁদপুর পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লেখক মুহাম্মদ ফরিদ হাসান।

ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বইটি প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা। ১২৫ বছরের মধ্যে চাঁদপুর পৌরসভা থেকে এই প্রথম একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন