POPULAR BD NEWS
Popular BD News Logo

হুইল চেয়ার পেয়ে হাসি-খুশি প্রতিবন্ধী ফারুক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ৪:০৮ অপরাহ্ণ

পপুলার বিডিনিউজে প্রতিবন্ধী ফারুককে নিয়ে মানবতার গল্প-১৮ শিরোনামে একটি প্রতিবেদন করা হয়। প্রতিবেদন দেখে নাম প্রকাশে অনিচ্ছুক চায়না প্রবাসী হাজীগঞ্জ পৌরসভা কৃতি সন্তান একটি হুইল চেয়ার প্রদান করেন।

শনিবার সকালে হাজীগঞ্জ বাজারে ওই প্রতিবন্ধী ও তার পরিবারকে খবর দিয়ে এনে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ওই সময় তাকে যাতায়াত ভাড়াও দিয়ে দেয়া হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী মোঃ সালাহউদ্দিন ও পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু।
প্রতিবন্ধী ফারুক শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের বাসিন্দা। সাত বছর বয়সে তার দুটি পা হারান। সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় তার দুটি পা কেটে ফেলতে হয়।

https://youtu.be/IfB-rvTAQPg

ফারুক হুইল চেয়ার পেয়ে পপুলার বিডিনিউজকে জানান, ৫/৬ বছর আগে একটি হুইল চেয়ার ছিল। সেটি নষ্ট হয়ে গেছে। ভোটার আইডি কার্ড হয়নি। তাই প্রতিবন্ধী ভাতাও ঝুটেনি। এখন কাঠের লাঠিতে ভর করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সংসার চালাতে হয়। ২ কন্যা সন্তান ও স্ত্রীসহ তার সংসার। যিনি হুইলচেয়ার টি প্রদান করেছেন, তার জন্য দোয়া কামনা করেন এই ফারুক।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক গাজী মোঃ সালাহউদ্দিন বলেন, পপুলার বিডিনিউজের প্রতিবেদনের মাধ্যমে অসহায় মানবিক মানুষ গুলোর সহায়তা অব্যাহত থাকুক। নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী হাজীগঞ্জ পৌরসভার নাগরিক এই হুইলচেয়ার প্রদান করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিবেদক ও পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু বলেন, পপুলার বিডিনিউজ সবসময় মানবতার কথা বলবে। পপুলার বিডিনিউজ শুরু থেকেই মানবতার গল্প শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আসছে। একাধিক অসহায় মানুষের পাশে ছিল পপুলার বিডিনিউজ । সেই ধারা অব্যাহত রাখতে পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন