POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর লঞ্চঘাটে চালের বস্তায় করে মাদক পাচার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ১:২০ পূর্বাহ্ণ

চাঁদপুরে মাদক পাচারকারী অভিনব কায়দায় চালের বস্তার ভিতর গাঁজা ঢুকিয়ে মাদক পাচার করছে।

চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ থানা পুলিশের অভিযানে চালের বস্তার ভিতর থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে।

বৃহস্পতিবার রাত ১২ টার সময় লঞ্চ টার্মিনাল গাজা গুরু আটক করা হয়। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি নৌ-পুলিশ জানান।

নৌ থানা পুলিশের ইনচার্জ মাজেদুল ইসলামের নেতৃত্বে এএসআই তোতা মিয়া সংক্রিয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লঞ্চঘাটে পরিত্যক্ত অবস্থায় চালের বস্তাসহ গাজা গুলো জব্দ করেন।

নৌ-থানার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতে চাঁদপুর লঞ্চ ঘাট দিয়ে গাঁজার একটি চালান প্রচার হওয়ার সংবাদ পেয়ে। লঞ্চ টার্মিনালে সাদা পোশাকে নৌ-পুলিশ সদস্যরা অবস্থান করেন। মাদক পাচারকারীরা চালের ভিতরে তা লঞ্চঘাটে রেখে লঞ্চের জন্য অবস্থান করছিলেন।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গাঁজাসহ চালের বস্তা জব্দ করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন