পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক বাবর গাজীর বাবা আলহাজ্জ্ব আবদুল মালেক গাজী ওরফে বাদশা গাজীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজ কার্যালয়ে দোয়া ও মিলাদ পরিচালনা করেন রান্ধুনীমুড়া মুন্সী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মাহাদী হাসান।
ওইসময় উপস্থিত ছিলেন পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজ, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান মুন্সী ও আহছান উল্ল্যাহ, হাজীগঞ্জ উপজেলা ৫নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, মরহুম আবদুল মালেক গাজীর জৈষ্ঠ্য ছেলে বেদন গাজী, পপুলার বিডিনিউজের সাব-এডিটর মজিব পাটোয়ারী ও আসিফ মোস্তাকিম শাওন, নিজস্ব প্রতিবেদক হোসেন বেপারী ও অফিস সহকারী জুম্মান প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব মালেক গাজী ওরফে বাদশা গাজীর আত্মার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী বাবর গাজীর বাবা মরহুম আবদুল মালেক গাজী হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।