POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৫, ২০২০ | সময়: ৭:১১ অপরাহ্ণ

জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে সনাক চাঁদপুরের অনুপ্রেরণায় ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন করা হয়।

ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতিবরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরও জোরদার করার লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইয়েস গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য গত ১৪ জুন ২০২০ ইয়েস-এর মাসিক মাসিক সাধারণ সভায় (ভার্চুয়াল) রাজিব দাস-কে দলনেতা এবং তানজিনা আক্তার ও জায়েদুর রহমান নিরব-কে সহ-দলনেতা নির্বাচন করা হয়। যা আগামী ১৫ জুন ২০২০ থেকে কার্যকর হবে। এ কমিটি আগামী ৬ মাস (১৫ জুন ২০২০-১৫ ডিসেম্বর ২০২০) পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ইয়েস গ্রুপের এ ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ আলমগীর পাটওয়ারী, টিআইবি’র কুমিল্লা ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবীর ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা ও ইয়েস গ্রুপের বিদায়ী দলনেতা দীন মোহাম্মদ দিলরাজ এবং সহ-দলনেতা মারজাহান আক্তার ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন