POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ব্যাংক গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১ | সময়: ৮:২২ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ার পালাখাল জনতা ব্যাংক গ্রাহকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পালাখাল জনতা ব্যাংক শাখার আয়োজনে বেশকিছু চারা বিতরণ করা হয়।

এসময় জনতা ব্যাংক পালাখাল শাখা ব্যবস্থাপক মো. মোফাক্ষার হোসেন, আর সি অফিসার তামিম আহমেদ,সাংবাদিক জিসান আহমেদ নান্নুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কচুয়ার পালাখাল জনতা ব্যাংক শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করছেন অতিথিবৃন্দ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন