POPULAR BD NEWS
Popular BD News Logo

ম্যাচ সেরার পুরস্কার সেই সাকিবের হতে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ৮:১১ অপরাহ্ণ

আজ বুধবার থেকে মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলমান এই সিরিজের প্রথম খেলায় সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে কিউইদের সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

টাইগারদের দাপুটে এই জয়ে ব্যাটে বলে পারফরম্যান্স করেন সাকিব। বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। আর ব্যাট হাতে দলের হয়ে দুটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ২৫ রান করেন সাকিব।

এদিন ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৫ ম্যাচে এ নিয়ে সাতবার ম্যাচ সেরা হলেন সাকিব।

সূত্র: যুগান্তরৎ

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন