POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তালের চারা রোপণ 

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ৭:২০ অপরাহ্ণ

কচুয়ায় বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ঠেকাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দকৃত ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায় তালের চারা রোপণ করা হয়েছে।

পহেলা সেপ্টেবর বুধবার উপজেলার প্রশাসনের আয়োজনে কাদলা ইউনিয়নে ২০০ টি তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এসময় হাজীগন্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু ও ইউপি সদস্য শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন