POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাত-পুলিশ গোলাগুলি, এএসআইসহ আহত ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ১:৩৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই)  গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে  উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহরাব হোসেন (৩৫) গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই। অন্য আহতরা হলেন দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টায় বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল। এর মধ্যে তিনটি স্বর্ণের  দোকানে কর্মচারীরা ভেতরে বসে কাজ করছিলেন। এ সময় স্পিডবোর্ট ও ট্রলার দিয়ে ২০-২৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাত দল ওই তিন দোকানে হানা দেয়।

খবর পেয়ে বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি  করে। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে ৮-১০ মিনিট গুলিবিনিময় চলে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন