POPULAR BD NEWS
Popular BD News Logo

কারাগার কর্তৃপক্ষ জামিননামার কপি না পাওয়ায় আজ মুক্তি পাননি পরীমনি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

ঢাকাই ছবির নায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারে রয়েছেন। আজ (মঙ্গলবার) আদালত থেকে জামিন পেলেও রাতে মুক্তি পাচ্ছেন না। কারাগার কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জামিননামার কপি হাতে পায়নি।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে বলেন, আমরা এখনো পরীমনির জামিননামা পাইনি। সেজন্য তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ আর তিনি মুক্তি পাবেন না। তার জামিননামা আমাদের কাছে এসে পৌঁছালে আগামীকাল (বুধবার) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন।

 

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন