POPULAR BD NEWS
Popular BD News Logo

অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ২:০৬ অপরাহ্ণ

দুই দশকের যুদ্ধ শেষে অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছর ধরে অবস্থানের অবসান হলো।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছেড়েছে।

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনো কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা করার কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ বিমানটি কাবুল ত্যাগ করার পর কাবুলে তালেবানে বিজয়সূচক গুলির আওয়াজ শোনা গেছে।

এই বিমানটির কাবুল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্যাপক উদ্ধার অভিযানের অবসান হলো।

গত ১৪ই অগাস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। সেই সময় থেকেই মূলত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রম চলছিল।

দেশত্যাগী হাজারো আফগান কোথায় যাচ্ছেন, কোন কোন দেশ আশ্রয় দিচ্ছে?
তালেবানের আফগানিস্তানে কোন দেশ কীভাবে দাবার গুটি চালবে
আফগানিস্তান বিপর্যয়, পাঞ্জশেরে তালেবান প্রতিরোধ, আর মা-ছেলের নাটকীয় অপহরণ নিয়ে প্রশ্ন
গাড়িতে লুকিয়ে যেভাবে পালালেন আফগান নারী মেয়র জারিফা গাফারি

সূত্র:বি বি সি বাংলা

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন