POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ১২:৫৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. গোলাম রাব্বী নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই বাড়ির মেহেদী হাসানের ছোট ছেলে। সকাল ১১টায় শিশুটি নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

স্থানীয়রা জানায়, রাব্বী খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।

শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ তানভির হাসান। তিনি বলেন, শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন