চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলাকায় সিএনজি ও মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল চালক আবদুল আলিম (৩৬) নিহত হয় ও আরোহী মোঃ মানিক (২৯) গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে রামগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে স্বজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেলের চালক ও আরোহী গুরতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিসার জন্য মানিককে ঢাকা নিয়ে যাওয়া হয়।
জানা যায়, নিহত আবদুল আলিম লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আসাকোটা এলাকার দোরালী শেখ বাড়ির মৃত-শামছুল হকের ছেলে এবং গুরুতর আহত মোঃ মানিক একই এলাকার বেপারী বাড়ির ইউসুফ বেপারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ ঘটাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।
H/N