POPULAR BD NEWS
Popular BD News Logo

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা নিহত এক, গ্রেপ্তার ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিপক্ষের হামলায় অপর পক্ষের এক নারী নিহত হয়েছেন। পূর্ববিরোধের জের এবং সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ভিটি মালধা গ্রামে রান্নাঘরের ধোঁয়া নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

নিহত নারীর নাম খাদিজা বেগম (৫০)। তিনি ভিটি মালধা গ্রামে মুক্তার ব্যাপারীর স্ত্রী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের রমজান আলী ব্যাপারী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজার স্বামী মুক্তার ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী রমজান ব্যাপারীর দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় খাদিজা বেগমের রান্নাঘরের ধোঁয়া রমজান ব্যাপারীর বাড়িতে যায়। তার সূত্র ধরে দুই পক্ষ তুমুল  সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
ওই সময় গুরুতর আহত অবস্থায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খাজিদা বেগমকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। সে কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মুক্তার ব্যাপারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। রাতেই পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।
সূত্র:প্রথম আলো
R/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন