সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মালবাহী একটি পিকআপের সংঘর্ষে সারাদেশের সাথে ২ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
জানা যায়, সোমবার (৩০ আগস্ট) বেলা পৌন ১২টার সময় পৌরসভাস্থ ইয়াকুব নগর এলাকার রেলক্রসিংয়ের উপর দিয়ে একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়।
এতে উভয় দিকে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহায়তায় পিকআপটি সরানো হলে ট্রেন যোগাযোগ আবার শুরু হয়।
সূত্র:দৈনিক ইত্তেফাক
R/N