POPULAR BD NEWS
Popular BD News Logo

এসআই মকবুলকে প্রত্যাহার বিভাগীয় তদন্ত চলছে

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার এসআই মকবুল কে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ প্যারেডে তুলে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কচুয়া থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন। উল্লেখ্য যে,উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের বিয়ে পাগল কামাল ৪র্থ স্ত্রীর কাছ থেকে প্রতারণা মূলক তালাক নামায় স্বাক্ষর নিয়ে উল্টো অসহায় দরিদ্র মাইনূর বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগের তদন্তকারী এসআই মকবুল এ প্রতিনিধিকে গত ২৭ আগষ্ট ঘটনাটি নিয়ে অপ্রীতিকর প্রস্তাবের একটি ফোন দেয় এবং রেকর্ডকৃত ফোন-আলাপটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন