POPULAR BD NEWS
Popular BD News Logo

শুধু দেহের নয়, মনের চিন্তাধারাকে ধ্বংস করে “মাদক”

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ | সময়: ১:২৩ অপরাহ্ণ

মাদক গ্রহণে একটি কারণ নয়, একাধিক কারণ থাকতে পারে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মাদক একজন ব্যক্তির ক্ষতি করে। মাদক শুধু দেহের নয় মনের চিন্তাধারাকে ধ্বংস করে। পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার জানালেন, ’মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মাদক একজন ব্যক্তির ক্ষতি করে। লিভার, কিডনি, ফুসফুস কোন কিছুই বাদ যায় না। কিংবা মাদকাসক্ত হলে হার্ট অ্যাটাক হতে পারে । মাদক শুধু দেহের নয় মনের চিন্তাধারাকে ধ্বংস করে । পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।’

তিনি আরও বলেন, ’মাদকাসক্ত হলে তাকে হয়ে অপরাধী হিসেবে না দেখে একটি রোগী হিসেবে দেখতে হবে। মাদকাসক্ত একটি ব্যাধি। অর্থাৎ মাদকাসক্ত হলে তিনি একটি গর্তে পড়ে গেছেন বা ফাঁদে পড়ে গেছেন। এর চিকিৎসার জন্য ভালোভাবে বুঝে তাকে টেনে নিতে হবে। তাকে আশ্বস্ত করতে হবে । সহানুভূতি দিতে হবে। পরিবারের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ দরকার। পরিবারের ভূমিকা অনেক বেশি।

সূত্র:প্রথম আলো

W\N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন