আনসার আল ইসলামের প্রথম নারী জঙ্গি সদস্যকে গ্রেফতারের দাবি করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের এই তথ্য জানান সিটিটিসির প্রধান ও উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গ্রেফতার জঙ্গি সদস্যের নাম জোবায়দা সিদ্দিকা নাবিলা (১৯)। তিনি আনসার আল ইসলামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তিনি আনসার আল ইসলামের প্রথম নারী জঙ্গি। নাবিলা ছিলেন রেডিক্যালাইজেশনের শেষ ধাপে সহিংস অবস্থায়।
এক প্রশ্নের জবাবে সিটিটিসির প্রধান বলেন, এই জঙ্গি সংগঠনটিতে (আনসার আল ইসলাম) এর আগে কোনো নারী সদস্য ছিল বলে জানা যায়নি। এই প্রথম এই সংগঠনের কোনো নারী সদস্য গ্রেফতার হলেন।
২৬ আগস্ট বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এই মুহূর্তে সিটিটিসির রিমান্ডে আছেন।
সূত্র: যুগান্তর
H/N