POPULAR BD NEWS
Popular BD News Logo

সন্ধ্যায় জাপান থেকে আসছে ৬ লাখ টিকা অ্যাস্ট্রাজেনেকার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ | সময়: ৪:৫৩ অপরাহ্ণ

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯ শ’ ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান, যা আজ সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে।

শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছাবে।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

নতুন পাঠানো এই টিকা দেশে আসলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পাবে বাংলাদেশ।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন