POPULAR BD NEWS
Popular BD News Logo

সিলিন্ডার রিফিল সেবায় এগিয়ে আসলো আল-মদিনা হোটেল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ | সময়: ৫:০০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে একদিনের খরচা বহন করবে হাজীগঞ্জ বাজারের আল-মদিনা হোটেলের পরিচালক বৃন্দ।

শুক্রবার  হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে খরচাবহন করার ঘোষণা দেন হোটেল পরিচালকদের পক্ষে মো. আরিফ মজুমদার।

করোনার এই মহামারিতে সবচেয়ে বড় সংকট অক্সিজেন সেবা। এমন সেবা দিতে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০টি সংগঠন রয়েছে। আর সংগঠনগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল সংকটে পড়েন। পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলুর ব্যবস্থাপনায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে স্বল্প খরচে চট্টগ্রাম থেকে রিফিল করানোর উদ্যোগ নেয়।

পপুলার সেচ্ছাসেবী টিম ও হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবায় এগিয়ে আসায় আল মদিনা হোটেলের পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন