POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় ৩ অভিনেতা-অভিনেত্রী আহত,২জন আইসিইউতে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনেতা-অভিনেত্রীসহ ৫ জন।  তারা হলেন- লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।

আহত অপর দুজন হলেন- জোনায়েদ বোগদাদি এবং শরিফুল রাজের বন্ধু নাফিজ।

 

আহতদের মধ্যে দুজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।  এই গাড়িতে ছিলেন আহতরা।

গুলশান থানার এএসআই রোকনুজ্জামান বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।  আহতদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।  এদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।

 

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন