POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রাক্তন ছাত্রলীগ নেতার মৃত্যুতে স্মৃতিচারণ করলেন সত্য ভদ্র ব্রত মিঠুন

সত্য ভদ্র ব্রত মিঠুন | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ | সময়: ১২:০৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড-রান্ধুনিমুড়া নিবাসী হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক (১৯৯২ ইং) জননেত্রী দেশরত্ন,বিশ্ব মানবতার ‘মা’ শেখ হাসিনা ঘোষিত আন্দোলন-সংগ্রামের অকুতোভয় মজিব সৈনিক আমাদের সকলের প্রিয় মজিবুর রহমান লাকি (৪৮) অকালে কিছু বুঝতে না দিয়ে অদ্য সন্ধ্যা অনুমান ৭:৪৫ ঘটিকায় পরপারে চলে গেছেন।

মৃত্যুকালে সে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, গর্ভধারিনী মা, এক ভাই, তিন বোন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাকি ছিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, সমাজকর্মী, বন্ধুপ্রিয়, বিনয়ী,পরোপকারী লাকি ছোটবেলা থেকেই ছিল আন্তরিক ও বন্ধু প্রিয়।

খেলাধুলা সাংস্কৃতিক চর্চ্চা থেকে সে শাপলা কুড়ির আসর, শেখ রাসেল স্মৃতি সংসদ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে যায়। প্রতিকূল পরিবেশে থেকে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তাকে নির্যাতিত হতে হয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে নির্লোভ ভাবে কাজ করেছে। গত হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে জনসংযোগে সে ছিল আন্দোলনের কঠিন সময়ের মতো আমার নিত্য সঙ্গী। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে একসঙ্গে আলীগঞ্জে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়েছি।

পৌর আওয়ামীলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আজ আমার সামনে তার অকল্পনীয় মৃত্যু। হে বিধাতা এই কি ছিল আমার পাওয়া, আমার ভাই লাকিকে তুমি পরপারে শান্তি দিও। তার সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকে স্বর্গবাসী করো। প্রিয় লাকি আর আমাদের মাঝে ফিরে আসবেনা তার রেখে যাওয়া স্ত্রী-পুত্র-কন্যা মা ও পরিবার পরিজন সকলে যেন এই বিরাট শোক সইতে পারেন পরম দয়ালু বিধাতার কাছে এই প্রার্থনা করি।
সত্য ব্রত ভদ্র (মিঠুন ভদ্র)
প্রাক্তন সভাপতি
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ (১৯৯২ ইং)
হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন