POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স আসছে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

করোনা মহামারি মোকাবিলা ও জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ভারতের আরও ৪০ অ্যাম্বুলেন্স আসছে বৃহস্পতিবার।

বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র:দৈনিক ইওেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন