POPULAR BD NEWS
Popular BD News Logo

গভীর রাতে কান্নার শব্দে রাস্তার পাশে মিলল নবজাতক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন গ্রামবাসী। বুধবার রাত ২টার দিকে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি সড়কের পাশ থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয়রা।

মধ্যপাড়া গ্রামের কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, রাত ২টার দিকে বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার। পরে ঘর থেকে বেরিয়ে দেখি রাস্তার পাশে বস্ত্রহীন অবস্থায় নবজাতক বাচ্চাটি কাঁদছে। এ সময় আমি ডাক-চিৎকারে দিলে গ্রামের লোকজন ছুটে আসেন। পরে একটি কাপড়ে পেঁচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই। ধারণা করছি ভূমিষ্ঠ হওয়ার এক দেড় ঘণ্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। কারণ নাড়ি কাটা স্থান থেকে বাচ্চাটির রক্তক্ষরণ হচ্ছিল।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কিছু লোক নবজাতককে থানায় নিয়ে আসেন। নবজাতক শিশুটি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন