POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ২৪ ঘণ্টার ৪৬ হাজারের বেশি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ | সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। এর আগে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে ছিল। কিন্তু দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত  দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর দিয়েছে এনডিটিভি।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কিছুটা কমেছে।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৫৮ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৪৭ লাখ ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৮ জনের।

সূত্র:যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন