POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গরীব অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় গরীব অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিউডি) আওতায় পালখাল মডেল ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ২১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গাজী আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মো. ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াম্যান মো. মাহবুব আলম।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক সফিকুর রহমান সহ আরো অনেকে।

এসময় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,লোকমান হোসেন,প্রানকৃষ্ণ ও প্রদীপ সরকার সহ উপকারভোগী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন