POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

বুধবার ভোরে সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ওই গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে; সে পেশায় অটোচালক।

দুপুরে র‌্যাব-১২ এর ৩নং কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার প্রতিবন্ধী ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে লেবুবাগানে নিয়ে অভিযুক্ত শফিকুল ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। ওই দিনই শিশুর বাবা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

সূত্র:যুগান্তর

R/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন