সুপার শপ বা মডেল ফার্মেসিতে কেনাকাটার পরে একটি প্রিন্টেড রশিদ দেয়া হয় ক্রেতাদের। নিজের প্রয়োজনেই সেই রশিদ নেন ক্রেতারা। একই ধরনের রশিদ পাওয়া যায় এটিএম বুথ থেকে অর্থ লেনদেনেও। এছাড়া, রাস্তায় মামলা করার পর ট্রাফিক পুলিশও দেয় এমন একটি রশিদ। এসব থার্মাল রশিদে অতিরিক্ত মাত্রায় ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য চরম ক্ষতিকর কেমিকেল বিসফিনল এ বা বিপিএ। কিন্তু ক’জন জানেন সেই কাগজে করে ঘরে নিয়ে যাচ্ছেন নিজের জন্য ভয়াবহ রোগ। যদিও আপনার জন্য ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে ছোট্ট এই কাগজটি।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের মানমাত্রা অনুযায়ী যে কোনো পণ্যে সর্বোচ্চ বিপিএ-এর ব্যবহার করা যাবে ০ দশমিক ২ শতাংশ। এর বেশি ব্যবহার করা মানবদেহের জন্য চরম ক্ষতিকারক। যার মাধ্যমে মানবদেহে ছড়াতে পারে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো মরণব্যাধি। কাগজে মাত্রাতিরিক্ত বিপিএ উপস্থিতি শিশুর মনোবিকাশে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি কমিয়ে দিতে পারে নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা।
সূত্র:জাগরণ
H/N