POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৩টি অবৈধ ড্রেইজার মেশিনের  সন্ধান প্রশাসনের অভিযান অব্যাহত

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ | সময়: ১০:০২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলাপাই বাজার সংলগ্ন প্রসন্নকাপ গ্রাম এলাকার বিশাল একটি কৃষি জমি মাঠের মধ্যখানে প্রায় দেড় বছর থেকে ফারুক হোসেন নামে এক ব্যক্তি অবৈধ ড্রেজার চালিয়ে ফসলাধী উৎপাদন ক্ষেত্র বিনষ্ট করে আসছে।

একই মাঠের উত্তর পাশে ব্যাপারী বাড়ি সড়ক সংলগ্ন আবুল কালাম তার নিজ ভূমিতে প্রজেক্ট করার জন্য সম্প্রতি থেকে বালি উত্তোলন করছে এবং একই ইউনিয়নের পথেপুর গ্রাম এলাকার কৃষি মাঠে সাঈদ নামে আরেক ব্যক্তি অবৈধ ড্রেজার চালিয়ে ব্যবসা করে আসছে। এসব ব্যবসায়ীরা প্রথমে নিজের একটু জমিতে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন শুরু করে।

এক পর্যায় ড্রেজারের তান্ডব লীলায় আশপাশ ভূমির পাড় ভেঙ্গে পড়লে এক সময় বাধ্য হয় অসহায় জমির মালিকরা অল্প মূল্যে ওই সকল ঘাতক ড্রেজার ব্যবসায়ীদের কাছে জমি বিক্রি করতে।

 এদিকে ৮ নং কাদলা ইউনিয়নের গোলবাহার গ্রামের কৃষি মাঠে হাসান খানের অবৈধ ড্রেজারের সংবাদ প্রকাশের পর এবং প্রশাসনের উচ্ছেদ অভিযান টের পেয়ে সে নিজেই তা বন্ধ করে মেশিন ও পাইপ খুলে নিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে রাখে।

একই ভাবে একই গ্রামের আহাদ খান ও সেলিম খানের অবৈধ ড্রেজার খুলে নিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে রাখে এবং সময় সুযোগ বুঝে তারা এসব অবৈধ ড্রেজার আবার পরিচালিত করবে বলে মানুষের মধ্যে আলোচনা বইছে।
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন