POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার দুই ড্রেজার পুড়ে জমির মালিককে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। মঙ্গলবার বিকালে উপজেলার চিলাচোঁ ও কাপাইকাপ ফসলী মাঠে এই অভিযান পরিচালনা করা হয়। ওইসময় জমির মালিক বোরহান উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের চিলাচোঁ গ্রামে আগুনে পুড়িয়ে একটি ড্রেজার ধ্বংস করা হয়। অপরটি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ এলাকার একটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইসময় বোরহান উদ্দিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

গত দুই মাস ধরে হাজীগঞ্জ উপজেলার ফসলী মাঠে যেখানে ড্রেজারের খবর পান সেখানেই ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন